পাবনার ভাঙ্গুড়ায় ভোজ্যতেলের অবৈধ গুদামজাত করায় উপজেলার শরৎনগর বাজারে দুটি দোকানের গোডাউন থেকে অবৈধভাবে গুদামজাত করা চার সহশ্রাধীক সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা শাখার সহকারী পরিচালক জহিরুল ইসলাম মারফত জানা যায়, উপজেলার শরৎনগর বাজারে দুপুরের দিকে
বাজারের মাহাদী হাসান ট্রেডার্সে ৪৩৭০ লিটার সয়াবিন, ও কুন্ডু স্টোরে ১৭২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
মাহাদী ট্রেডার্সকে৫০ হাজার ও কুন্ডু স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মজুদকৃত সয়াবিন তেল বোতলের গায়ে লিখিত ১৬০ টাকা দরে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।
পাবনা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন এ অভিযান অব্যহৃত থাকবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















