০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

একজন নিভৃত পল্লির বাতি ঘর ডক্টর রেজাউল করিম

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার এক নিভৃত অজ পাড়াগাঁয়ে জন্ম ডক্টর রেজাউল করিমের । ছোট বেলা থেকেই খুব মেধাবী ছিলেন । মাধ্যমিকে বৃহত্তর ময়মনসিংহ জেলায় প্রথম স্থান অধিকার করে পাড়ি জমান ঢাকায় । উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে । গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চতর ডিগ্রির জন্য শিক্ষা বৃত্তি নিয়ে চলে যান তুরস্ক । সর্বশেষ পি এইচ ডি ডিগ্রি অর্জন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে । মেধাবী রেজাউল করিম অধ্যাপনা পেশায় যুক্ত হয়ে একাধারে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার ইউ টি এস সিডনি থেকে অবসর গ্রহণ করেন । ছোট বেলা থেকেই শিক্ষার প্রতি ব্যাপক আগ্রহ এবং তিনি মনে করেন শিক্ষা দিয়েই মানুষকে আলোকিত করা যাবে । কাজ শুরু করেন তার মাতৃভূমি ও পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু একটা করার । এটা তার স্বপ্ন, যাকে তিনি বাঁচিয়ে রেখেছেন দীর্ঘ সময় ।

তার গ্রামের দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান এই তিনটি বিষয় নিয়ে কাজ শুরু করেন । তাই তো তার কর্মজীবনের সঞ্চিত অর্থ প্রায় সাড়ে তিন কোটি টাকা দিয়ে রাবেয়া রশিদ মিয়া মেমোরিয়াল বহুমুখি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন । যেখান থেকে শিক্ষা নিয়ে তার গ্রামের প্রজন্ম থেকে প্রজন্ম শিক্ষার আলো জ্বালিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে বলে মনে করেন তিনি । এছাড়াও
অতিদরিদ্র পরিবারের মানুষদের জন্য স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌছে দিতে খুলেছেন দাতব্য চিকিৎলয় ও একে একে তৈরি করেছেন আব্দুর রশীদ প্রাইমারি হেলথ কেয়ার, রাশেদা হক কম্পিউটার ট্রেনিং সেন্টার, ড্রাইভিং ট্রেনিং সেন্টার, বয়স্ক শিক্ষা ব্যবস্থা, ভোকেশনাল শিক্ষা, নারীদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। আগামীতে তিনি বিএম কলেজ করার জন্য কাজ করে যাচ্ছেন। মুলত তিনি সমাজে মানবিক মানুষ তৈরি করতে মূল্যবোধের চেতনা জাগ্রত করছেন।

মেলান্দহ উপজেলার পূর্বশ্যামপুর গ্রামে দরিদ্র অসহায় পরিবারের সদস্যদের মাঝে শিক্ষা, স্বাস্থ্য, বেকারদের কর্মস্থান, বয়স্ক শিক্ষা, খেলাধুলা, বৃত্তিপ্রদান সহ নানামুখী কাজ করে যাচ্ছেন অস্ট্রেলিয়া প্রবাসী ডক্টর রেজাউল করিম। গ্রামের অসহায় লোকজন সমাজে মাথা উচু করে এক দিন দাঁড়াবে,জাতির সেবা করতে পারবে প্রজন্মের পর প্রজন্ম। সেই লক্ষ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অজ পাড়াগাঁয়ে রাবেয়া রশিদ মিয়া মেমোরিয়াল বহুমূখি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন।
এই প্রবাসী মানুষটি গ্রামের সকলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। শিক্ষিতের হার বেড়ে যাচ্ছে। গ্রামের নারী পুরুষ সমান তালে আত্মনির্ভরশীল হয়ে সমাজে কাজ করবে। সাধারন মানুষ তার দীর্ঘাযু কামনা করে।

তিনি বলেন আমার নিজের নামে কোন প্রতিষ্ঠান নেই। আমার একটাই ইচ্ছা, এই অসহায় দরিদ্র মানুষগুলো ভাল ভাবে মাথা উচু করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং সবাই শিক্ষার আলোয় যেন আলোকিত হয়। তার একটাই শ্লোগান, কারো প্রতি বিদ্বেষ নয়, সকলের প্রতি বন্ধুত্ব এবং শুভেচ্ছা।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট

একজন নিভৃত পল্লির বাতি ঘর ডক্টর রেজাউল করিম

প্রকাশিত : ০৯:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২