জামালপুরে ছেলের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় রিপন নামে অভিযুক্ত ছেলেকে আটক করে থানায় নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে রিপনের সহযোগিরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি চালায় । পরে পুলিশ ২ জনকে আটক করে।
পুলিশ জানায়, শনিবার বিকেলে ছেলের মারধরে জামালপুর পৌরসভার রশীদপুর এলাকার আব্দুর রশীদ নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আব্দুর রশীদের ছোট ছেলে রিপনকে আটক করে থানায় নিয়ে আসার সময় রিপনের সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড ফাঁকা গুলি চালায়। পরে পুলিশ রিপন ও তার সহযোগী ফয়সালকে আটক করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) দেলোয়ার হোসেন জানান, এঘটনায় নিহতের বড় ছেলে শিপন বাদী হয়ে রিপনকে আসামী করে একটি হত্যা মামলা ও আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টায় হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ফয়সালসহ অজ্ঞাত ২০ জনকে আসামী করে একটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।