০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

১৪১ রানের বড় লিড দিল শ্রীলংকা

সবকটি উইকেট হারিয়ে ৫০৬ রানে প্রথম ইনিংস শেষ করল শ্রীলংকা। ১৪১ রানের বড় লিড নিয়েছে সফরকারীরা। ১৪৫ রানে অপরাজিত থেকে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথুস।

এক বল আগে চমৎকার পুলে বাউন্ডারি মেরে লিড ১০০ স্পর্শ করেন দিনেশ চান্দিমাল। পরের বলেই কাভারে তামিম ইকবালের দারুণ ক‍্যাচে বিদায় নিলেন এই অভিজ্ঞ মিডল অর্ডার ব‍্যাটার।

ইবাদত হোসেনের তৃতীয় উইকেটে ভাঙে ৪১৫ বল স্থায়ী ১৯৯ রানের জুটি। ২১৯ বলে ১১ বাউন্ডারি ও ১ ছক্কায় ১২৪ রানে শেষ হয় চান্দিমালের ইনিংস।

অন্যপ্রান্তে দেড়শ ছোঁয়ার আশায় থাকা ম্যাথুসকে না হারাতে পারলেও চান্দিমালের প্রান্ত ঠিক মতো ধরে রাখতে পারেনি লঙ্কান ব্যাটাররা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

১৪১ রানের বড় লিড দিল শ্রীলংকা

প্রকাশিত : ০৪:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২