১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

চাপ অনুভব করছেন মুমিনুল: ডমিঙ্গো

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগের দিনও সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, তার ওপর কোনো চাপ নেই। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে ৩ ইনিংসে ব্যাট করতে নেমে হাসেনি তার ব্যাট। দলও সিরিজ খুইয়েছে। ঢাকা টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে হারের পর টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, চাপ অনুভব করছেন মুমিনুল।

শুক্রবার ডমিঙ্গো বলেন, ‘কোনো সন্দেহ নেই যে সে চাপ অনুভব করছে। তার প্রতি চাওয়া বাড়ছে, চাপ বাড়ছে। বাংলাদেশের মতো দলের টেস্ট অধিনায়কত্ব করা অনেক সাহসের ব্যাপার। সে মানসিকভাবে খুবই শক্ত একজন ক্রিকেটার।’

ডমিঙ্গো মনে করছেন এক সপ্তাহের বিরতি পেলে আবার স্বরূপে ফিরবেন টেস্ট অধিনায়ক, ‘মুমিনুল দারুণ ব্যাটার। আগেও বলেছি, টেস্টে সে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। আমার মনে হয়, এক সপ্তাহের বিরতি তাকে মানসিকভাবে আবার আগের জায়গায় পৌঁছে দিতে পারবে।’

সর্বশেষ ১০ ইনিংসে মাত্র ২ বার দুই অঙ্ক ছুঁতে পারেন মুমিনুল, যেখানে সর্বোচ্চ ৩৭ রান। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের দুই ইনিংস সহ সর্বশেষ ৭ ইনিংসেই ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। ইনিংসগুলো হল ০, ৯, ২, ৫, ৬, ২, ০।

ক্যারিয়ারের প্রথম ১৪ টেস্টে ৬০ এর বেশি গড় অর্জন করা মুমিনুল ক্রমাগত খারাপ করতে করতে গড় নামিয়েছেন ৪০ এর নিচে। একটা লম্বা সময় তার চেয়ে বেশি টেস্ট গড় ছিল না কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের। অথচ বর্তমানে তার গড় তামিম ইকবাল (৩৯.৫৩) ও সাকিব আল হাসানের (৩৯.১৭) চেয়েও নিচে (৩৮.৩১)।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

চাপ অনুভব করছেন মুমিনুল: ডমিঙ্গো

প্রকাশিত : ০৯:০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২