০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বায়ার্ন অধ্যায় সমাপ্তির ঘোষণা লেভার

বায়ার্ন মিউনিখের সঙ্গে এক বছরের চুক্তি আছে রবার্ট লেভানডভস্কির। ক্লাবের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেই তিনি। সেজন্য পোলিশ স্ট্রাইকার জার্মান ক্লাবটিতে আর খেলতে চান না। লেভা জানিয়েছেন, তার বায়ার্ন অধ্যায় শেষ।

ফুটবলারদের দলবদল বিশেষজ্ঞ ফ্যাবরিজিও রোমানিও বায়ার্ন স্ট্রাইকার লেভার ভাষ্যে লিখেছেন, ‘আমি মনে করি, আমার বায়ার্ন অধ্যায় শেষ। এখানে আমি খেলে যাওয়ার কোন সম্ভাবনা দেখছি না। বায়ার্ন খুবই সিরিয়াস ক্লাব। আমার মনে হয় না, তারাও আমাকে লম্বা সময়ের জন্য রাখবে।’

লেভা বলেছেন, ‘আমিও বায়ার্নে আর খেলতে চাই না। দলবদলই তাই সেরা সমাধান। আশা করছি, তারা আমাকে আটকাবে না।’

লেভানডভস্কিকে কিনতে আগ্রহী বার্সেলোনা। কাতালান ক্লাবটি চুক্তির ব্যাপারে নাকি লেভার সঙ্গে ব্যক্তিগত সমঝোতায় পৌঁছেছে। তবে ক্লাব পর্যায়ে বায়ার্ন-বার্সা সমঝোতায় আসতে পারেনি। তাকে কেনার ইচ্ছে থাকলেও বার্সার হাতে অর্থ নেই। লিডস ইউনাইটেডের ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রাপিনহার সঙ্গেও কথা-বার্তা আটকে আছে বার্সার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

বায়ার্ন অধ্যায় সমাপ্তির ঘোষণা লেভার

প্রকাশিত : ০৮:১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২