০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

গৌরীপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: নিহত ১, আহত ৪ , প্রতিবাদে ভাংচুর ও সড়ক অবরোধ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহাগঞ্জ বাজারে বৃহস্পতিবার (২জুন) রাতে দুই গ্রামের বাসিন্দাদের মাঝে সংঘর্ষে একজন নিহত ও ৪জন আহত হয়। নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৬০), সে খান্দার গ্রামের মৃত জাফর আলীর পুত্র। এ সময় বেশকিছু দোকানপাট ভাংচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়।
আবুল কালামের মৃত্যুর প্রতিবাদে ও জড়িতদের দ্রæত শাস্তির দাবিতে শুক্রবার সকালে শাহগঞ্জ বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে গ্রামবাসী। পরে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গ্রামবাসী।
পুলিশ ও এলাকাবাসী স‚ত্রে জানা যায়, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সবুর মিয়া আনুমানিক এক বছর আগে শাহগঞ্জ গাগলা মোড়ের কাঠমিন্ত্রি আব্দুর রাশিদের কাছে একটি খাট তৈরির জন্য টাকা দিয়েছিলেন। এক বছর পার হলেও আব্দুর রশিদ খাট না দেওয়ার কারনে সবুর মিয়া আব্দুর রশিদের কাছে টাকা ফেরত চেয়ে আসছিলেন কিছুদিন যাবৎ। কিন্তু আব্দুর রশিদ টাকাও ফেরত দিতে গড়িমশি করছিলেন। এ নিয়ে স¤প্রতি একাধিকার সবুর মিয়ার লোকদের সঙ্গে আব্দুর রাশিদের কথা কাটাকাটি হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুর রহমানের উপস্থিতিতে সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু ইউনিয়ন পরিষদে ভিজিডি’র চাল বিতরন করায় সালিশ সন্ধ্যায় হওয়ার কথা ছিল। কিন্তু সালিশ শুরুর আগেই সবুর মিয়ার লোকেরা আব্দুর রশিদের কাছে খাটের টাকা চাওয়ায় কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির পর চৈয়ারকান্ধা গ্রামের রাশিদের পক্ষ নিয়ে গাগলা গ্রামের মানুষ ও সবুর মিয়ার গ্রাম খান্দার গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুইপক্ষের লোকেরা লাঠিসোঠা ও রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ইউপি সদস্য সবুর মিয়ার চাচা আবুল কালাম (৬০), মমতাজ উদ্দিন ওরফে হিরা (২৭), রাকিবুল ইসলাম (২৮), শেখ হালিম (৩৮), ও শাহজাহান (৩০) গুরুতর আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতেই আবুল কালাম মারা যান।
সংঘর্ষে আবুল কালাম নিহত হওয়ার খবর প্রচারিত হলে উত্তেজিত জনতা চেয়ারম্যান জায়েদুর রহমানকে ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ করে রাখে।
আবুল কালাম মারা যাওয়ার ঘটনায় শুক্রবার সকালে খান্দার গ্রামের লোকজন শাহগঞ্জ বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় শাহগঞ্জ বাজারে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
উত্তেজিত জনতা গাগলা মোড় এলাকায় কয়েকটি দোনানপাট ভাংচুর ও শাহগঞ্জ বাজারে জয়নাল আবেদিনের ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান ভাংচুর, ইউপি চেয়ারম্যানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও গাগলা গ্রামের কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
এ বিষয়ে মন্তব্য জানতে ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমানের মোবাইল ফোনে কল করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের জানান, এ ঘটনায় আজ (শুক্রবার) বিকাল পর্যন্ত মামলা হয়নি। নিহত আবুল কালামের লাশ ময়নাদতন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

গৌরীপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: নিহত ১, আহত ৪ , প্রতিবাদে ভাংচুর ও সড়ক অবরোধ

প্রকাশিত : ০৬:৪৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২