রোববার রাতে ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছেন লিওনেল মেসি। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাব ও জাতীয় দলের হয়ে এক ম্যাচে পাঁচ গোলের কীর্তি গড়েছেন এ আর্জেন্টাইন সুপারস্টার। তার একার পাঁচ গোলেই এস্তোনিয়াকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
মেসি ৮ মিনিটে পেনাল্টি থেকে গোলের সূচনা করেন এবং তার পর ৪৫, ৪৭, ৭০, এবং ৭৫ মিনিটে গোলগুলো করেন। মেসির জন্যই একেবারে এক তরফাভাবে এস্তোনিয়াকে হারায় আর্জেন্টিনা। ম্যাচের পর সতীর্থ আলেজান্দ্রো গোমেজ বলেন, “লিও যা করে, সেটা দুরন্ত, অবিশ্বাস্য। আমরা সবাই জানি যে লক্ষ্যের সামনে বল পেলে কোনও ছাড় নেই ওর।”
অধিনায়ক মেসির এমন পারফরম্যান্সের পর দলের হেড কোচ লিওনেল স্কালোনি যেনো প্রশংসা করার ভাষাই হারিয়ে ফেলেছেন।

আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি আবার বলেছেন, “মেসিকে নিয়ে আর কী বলব, আমার সত্যিই জানা নেই। এটা খুব কঠিন কাজ। ওকে বর্ণনা করার মতো কোনও শব্দ আর অবশিষ্ট নেই। ও যা কিছু তৈরি করে, তা অনন্য। এবং এই দলে ওকে পেয়ে আমি আনন্দিত। আমি শুধু ওকে ধন্যবাদ জানাব। ওকে দেখে খুব উচ্ছ্বসিত।” তিনি আরও যোগ করেন, ‘বিশেষ করে মাঠে সে (মেসি) যা কিছু করে। এগুলো সত্যিই অনন্য এবং এটি আমার জন্য অনেক বড় স্বস্তির তাকে দলে পাচ্ছি, অনুশীলন করাচ্ছি। তার আচার-আচরণ এবং (আর্জেন্টিনার) জার্সিটির প্রতি ভালোবাসা সত্যিই অনবদ্য।’
এসময় মেসিকে বিশ্বের ঐতিহ্য হিসেবে আখ্যায়িত করে স্কালোনি বলেন, ‘আমরা তাকে শুধু ধন্যবাদই দিতে পারি। আমার মনে হয়, সে শুধু আর্জেন্টিনার নয় সারা বিশ্বেরই ঐতিহ্য। যেদিন থেকে সে আর খেলবে না, আমরা তাকে অনেক মিস করবো। তাই আমি চাই সে খেলতে থাকুক।’
বিজনেস বাংলাদেশ/ এ আর























