আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার তৃতীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৫ গোল পেলেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে মেসির হ্যাটট্রিক এখন ৮টি।
মেসি এর আগে পেশাদার ক্যারিয়ারে আর একবারই এক ম্যাচে ৫ গোল করেছিলেন। ২০১২ সালের সেই ম্যাচে বার্সেলোনার জার্সিতে লেভারকুসেনের বিপক্ষে ৫ গোল করেছিলেন মেসি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ ছিল সেটি।
আজ সেই মেসি প্রথমার্ধেই পেয়ে যান ২ গোলে। ম্যাচের বয়স ৭৬ মিনিট হতে না হতেই সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের নামের পাশে আরও ৩ গোল।
আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার তৃতীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৫ গোল পেলেন মেসি। ১৯২৫ সালে সর্বপ্রথম এ কীর্তি গড়েছিলেন ম্যানুয়েল সিওয়ানে, ১৯৪১ সালে সেই কীর্তির পুনরাবৃত্তি করেন হুয়ান মারভেজ্জি। ৮১ বছর পর সেই ক্লাবে যোগ দিলেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার জার্সিতে ৮৪তম সেই গোলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের পাশে বসে যান মেসি। পুসকাসকে ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি চারে উঠে যান ৭১ মিনিটে। গোলসংখ্যাটা ৮৬ হয়ে যায় ৭৬ মিনিটে।
এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৩ ম্যাচ অপরাজিত রইল আর্জেন্টাইনরা। বিশ্বকাপের আগে তাতে প্রতিপক্ষদের জন্য বার্তাই দিল মেসি–স্কালোনির আর্জেন্টিনা।
ডিয়েগো ম্যারাডোনার দেশ ৩৬ বছর পর বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখা শুরু করতেই পারে। তাঁদের যে একজন মেসি আছে!
বিজনেস বাংলাদেশ/ এ আর
























