০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

বেতাগীতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর নৌকার সমর্থকদের হামলার অভিযোগ

বরগুনার বেতাগী কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেনের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে।

শনিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের চান্দখালী এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেনের অন্তত ১২ জন সমর্থক আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত আটজনকে দুপুরেই বরগুনা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- আবুল হোসেন(৪৫), মো. হারুন অর রশিদ খান(৬৫),সেলিম (৪৫), মো. জসিম গাজী (৩২), সাব্বির আহম্মেদ সুমন(৪০), শান্ত ইসলাম( ২৬),
নবীন (২৫), আনসার আলী হাওলাদার(৬০), রুহুল আমিন (৪৫), ইসরাত জাহান(৪৫) বাকিদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা সবাই স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেনের সমর্থক।

স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন বলেন, শনিবার দুপুরে তিনি স্থানীয় মন্নানের হাট স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগদান শেষে কর্মী-সমর্থকদের নিয়ে চান্দখালী বাজারের দিকে ফিরছিলেন। পথে চান্দখালী বাইপাস এলাকায় পৌঁছানোর পর নৌকার কর্মী-সমর্থকদের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর আকস্মিক হামলা চালায়। এতে তাঁর অন্তত ১২ জন কর্মী-সমর্থক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বহরে থাকা কয়েকটি ইজিবাইক ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিরা বরগুনা সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। তাঁর অভিযোগ, নৌকার প্রার্থীর ইন্ধনে তাঁর কর্মীরা এ হামলা চালিয়েছেন।

তবে অভিযোগ মিথ্যা দাবি করে নৌকার প্রার্থী সালাউদ্দিন সুমন বলেন, আমি নির্বাচনী প্রচারনায় ব্যস্ত ছিলাম। এ বিষয়ে আমি কিছু জানিনা৷ কামাল হোসেন নির্বাচনে তাঁর নিশ্চিত পরাজয় জেনে নৌকার কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখাতে এসব মিথ্যা অভিযোগ করছেন।

এবিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম হাওলাদার বলেন, চান্দখালী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন সেখানকার পরিস্থিতি শান্ত। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

বেতাগীতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর নৌকার সমর্থকদের হামলার অভিযোগ

প্রকাশিত : ০৬:২৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২