০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে হবে রিয়াল-বার্সা এলক্লাসিকো

নতুন মৌসুম শুরুর আগেই এলক্লাসিকো স্বাদ নেওয়ার সুযোগ পাচ্ছে সমর্থকরা। প্রাক-মৌসুম সফরে আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্রে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এলক্লাসিকো ম্যাচের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। আগামী ২৩ জুলাই লাস ভেগাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে কাতালানরা। এরপর ২৬ জুলাই ডালাসে জুভেন্টাসের বিপক্ষেও একটি ম্যাচ খেলবে জাভির দল।

নতুন মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদও খেলবে আরও দুটি ম্যাচ। ২৬ জুলাই সান ফ্রান্সিসকোতে ক্লাব আমেরিকা এবং ৩০ জুলাই লস অ্যাঞ্জেলেসে জুভেন্টাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্প্যানিশ ক্লাবটি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে হবে রিয়াল-বার্সা এলক্লাসিকো

প্রকাশিত : ০৮:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২