০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বেনফিকা ছেড়ে লিভারপুলে নুনেজ

অবশেষে গুঞ্জন সত্যি হল। পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে সাড়ে সাত কোটি ইউরোর বিনিময়ে ডারউইন নুনেজকে দলে ভিড়িয়েছে লিভারপুল। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বেনফিকা।

গণমাধ্যমের খবর নুনেজের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছে লিভারপুল।

২০২১-২২ মৌসুমে দুর্দান্ত সময় কাটিয়েছেন নুনেজ। বেনফিকার জার্সিতে করেছেন ৩৪ গোল। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে এই লিভারপুলের বিপক্ষে উভয় লেগেই গোল করেছিলেন তিনি।

নুনেজকে দলে পেতে আগ্রহী ছিল আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। কিন্তু লিভারপুলকে বেছে নিয়েছেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। উরুগুয়ে জাতীয় দলের জার্সিতেও খেলেছেন নুনেন। ১১ ম্যাচে করেছে দুই গোল। তাঁর অন্তর্ভুক্তিতে নিশ্চয় শক্তি বাড়ল লিভারপুল শিবিরে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বেনফিকা ছেড়ে লিভারপুলে নুনেজ

প্রকাশিত : ০৬:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২