০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

আইসিসির ‘মে’ মাসের সেরা ম্যাথুজ

আইসিসির ‘মে’ মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাঁর সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন মুশফিকুর রহিম ও স্বদেশি আসিথা ফার্নান্দো। তবে এই দুজনকে পেছনে ফেলে প্রথম শ্রীলঙ্কান হিসেবে আইসিসির মাস সেরা ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পেলেন ম্যাথুজ।

বাংলাদেশের মাটিতে দুর্দান্ত খেলার পুরস্কারই পেলেন ম্যাথুজ।

টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯৯ ও ১৪৫ রানের দুটি ম্যারাথন ইনিংস খেলেছিলেন তিনি। দুই টেস্টের সিরিজে তাঁর ব্যাট থেকে আসে ৩৪৪ রান। এই সিরিজে দুর্দান্ত খেলেছিলেন মুশফিকুর রহিম ও আসিথা ফার্নান্দোও।

গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১০৫ রানের পর ঢাকা টেস্টে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিক। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়েন পাঁচ হাজার টেস্ট রানের কীর্তি। সিরিজে ১৫১.৫ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০৩ রান করেন তিনি। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম করেই তিনি মাসের সেরা হয়েছিলেন মুশি। এবার অবশ্য পারলেন না।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আইসিসির ‘মে’ মাসের সেরা ম্যাথুজ

প্রকাশিত : ০৭:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২