০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সৌরভের আমন্ত্রণ দুইবার ফিরিয়েছেন রমিজ রাজা

একবার নয় সৌরভ গাঙ্গুলির দাওয়াত দুইবার ফিরিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। আইপিএলে আসার জন্য রমিজকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ। কিন্তু সৌরভের ডাকে একবারও সাড়া দেননি পিসিবি প্রধান।

২০১২-১৩ সালের পর থেকে ভারত-পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না।

দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রভাব পড়েছে বাইশ গজেও। একমাত্র আইসিসি’র ইভেন্টেই একে অপরের বিরুদ্ধে খেলে ভারত-পাকিস্তান। তবে রমিজ রাজা দীর্ঘদিন ধরেই চাচ্ছেন ফের দ্বিপাক্ষিক সিরিজ খেলুক দুই চিরপ্রতিন্দ্বন্দী দল।

বেশ কিছু দেশের ক্রিকেট বোর্ডের দায়িত্বে এখন সাবেক ক্রিকেটাররা। রমিজ চান, অন্যদের চেয়ে ভালো কিছু করে দেখাতে। রমিজ বলেন, ‘দেখুন, সৌরভ গাঙ্গুলির সঙ্গে আমার কথা হয়েছে। আমি ওকে একটা কথাই বলে চলেছি যে, এই মুহূর্তে ২-৩ জন ক্রিকেটারই বোর্ড প্রেসিডেন্ট বা চেয়ারম্যানের পদে আছে। যদি আমরা কোনো পার্থক্যই গড়ে দিতে না পারি, তাহলে আর কী লাভ! দুর্ভাগ্যবশত সৌরভ ওর চিন্তার কথা জানিয়েছে। সৌরভ দু’বার আমাকে আইপিএলে আসার আমন্ত্রণ জানিয়েছে। একবার দুবাইয়ে আসতে বলেছিল। চলতি বছর ভারতে ডেকেছিল। আমি যাব কি যাব না, এই নিয়ে দ্বিধায় ছিলাম। ’

রমিজ আরো জানান, ‘আমি ভেবেছিলাম, আমি যদি যাই, তাহলে ভক্তরা আমাকে ছেড়ে কথা বলবে না। আইপিএলে উপস্থিত হওয়ার ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। তবে এই মুহূর্তে বেশ কিছু ফাটল রয়েছে। সেগুলো মেরামত করতে হবে। কারণ খেলাটা রাজনৈতিক!’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সৌরভের আমন্ত্রণ দুইবার ফিরিয়েছেন রমিজ রাজা

প্রকাশিত : ০৭:৪১:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২