১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

সৃষ্টি স্কুলের শিক্ষার্থী শিহাবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে

টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুলের ছাত্রাবাসে শিশু শিক্ষার্থী শিহাব মিয়াকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে ময়না তদন্তের প্রতিবেদনের জানা গেছে। রোববার (২৬ জুন) বিষয়টি টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান নিশ্চিত করেছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে জানিয়েছে শিহাবের পরিবার।
গত সোমবার (২০ জুন) বিশ্বাস বেতকা সুপারি বাগান এলাকার স্কুলের ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দায়িত্বরত শিক্ষকরা। পরে শিহাবের পরিবারকে জানানো হয়েছে শিহাব এক্সিডেন্ট করেছে। আবার ফোন করে জানানো হয় শিহাব মাথা ঘুরে পড়ে গেছে।
শিহাব সখীপুর উপজেলার বেরবাড়ী গ্রামের প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে। শিহাবের মরদেহ উদ্ধারের পর মৃত্যু কারণ ও হত্যায় জড়িতদের শাস্তির জন্য দফায় দফায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিহাবের বাবা শফিকুল ইসলাম বলেন, আমার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সৃষ্টিতে দিয়েছিলাম। আগে জানতাম সৃষ্টির মালিক রিপন মানুষ গড়ার কারখানা খুলছে। আমার ছেলেকে হত্যার পর জানলাম রিপন মানুষ হত্যার কারখানা খুলছে। আমার ছেলেকে যেভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঠিক সেই ভাবে আসামীদের ফাঁসিদ দাবি করছি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন এখনও তার হাতে আসেনি।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, ময়না তদন্তের প্রতিবেদনের পর জানতে পারি শিহাবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

সৃষ্টি স্কুলের শিক্ষার্থী শিহাবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে

প্রকাশিত : ০৬:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২