১১:২৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

‘গাড়ির টুলবক্সের সরঞ্জাম’ দিয়ে খোলা হয় পদ্মা সেতুর নাট

পদ্মা সেতুতে যান চলাচল শুরু হওয়ার দিনে প্রাইভেট কারে এক বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন বায়েজিদ তালহা। টোল প্লাজায় টাকা পরিশোধ করে সেতুর জাজিরা প্রান্ত ঘুরে ফেরার সময় ৩০ থেকে ৩৫ নম্বর পিলারের মধ্যবর্তী জায়গায় নামেন টিকটক ভিডিও তৈরির জন্য। তবে তাঁর আসল উদ্দেশ্য ছিল, এই ভিডিও বানিয়ে পদ্মা সেতুর নির্মাণকাজ নিয়ে প্রশ্ন তোলা। তাই পরিকল্পিতভাবে গাড়িতে থাকা টুলবক্সের সরঞ্জাম ব্যবহার করে প্রথমে তাঁরা সেতুর রেলিংয়ের নাট খোলেন। পরে ঢিলা করে রাখা নাট হাত দিয়ে খোলার ভিডিও করেন। সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

পদ্মা সেতুর নাট খোলার ঘটনায় গ্রেপ্তার বায়েজিদ তালহাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব কথা বলেছেন সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার বলেন, পদ্মা সেতু নিয়ে ‘একটি নেতিবাচক ইস্যু তৈরি করতেই’ বায়েজিদ তালহা এই ভিডিও করেছিলেন। ঘটনার সময় কায়সার নামে তাঁর এক বন্ধু সঙ্গে ছিলেন। কায়সারকে খোঁজা হচ্ছে।

মো. বায়েজিদ নামের এই যুবককে রোববার বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করেছে সিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন। রোববার ভোর থেকে বহু প্রত্যাশার এই সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ওই দিন দুপুরের পর ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক পদ্মা সেতুর পিলারের নাট খুলে তুলে ধরেছেন। এর কয়েক ঘণ্টার মধ্যে বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিদ তালহাকে (৩১) গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলা হয়, পদ্মা সেতুর নাট খালি হাতে খোলা হয়নি, এ জন্য সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।

কী ধরনের সরঞ্জাম দিয়ে নাট খোলা হয়েছে, সে প্রশ্নের জবাবে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, ‘পদ্মা সেতুর নাটবল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়। এ বিষয়ে আমরা সেতু কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করে জেনেছি, এত বড় একটা স্থাপনার নাটবল্টু হাত দিয়ে খোলা যাবে না।’ তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বায়েজিদ নাট খোলার কথা স্বীকার করেছেন। তবে তিনি কীভাবে এ কাজ করেছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য দেননি। তাঁরা একটি গাড়ি নিয়ে সেখানে গিয়েছিলেন, এই গাড়িতে কায়সার নামের আরেকজন ছিলেন। নাট খোলার ৩০ থেকে ৩৫ সেকেন্ডের ভিডিওটি ওই কায়সারের আইডি থেকে আপলোড করা হয়েছিল।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

‘গাড়ির টুলবক্সের সরঞ্জাম’ দিয়ে খোলা হয় পদ্মা সেতুর নাট

প্রকাশিত : ০৯:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২