০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

কলাপাড়ায় ভারতীয় ১৬ জেলেসহ ১টি মাছধরা ট্রলার আটক

বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ভারতীয় ১৬ জেলেসহ ১টি মাছধরা ট্রলার আটক করেছে নৌ-বাহিনী। মঙ্গলবার গভীর রাতে পায়রা বন্দরের ফেয়ার বয়া হতে ৩৫ নটিক্যাল মাইল দক্ষিন অংশের গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়। বুধবার রাতে তাদের ট্রলারসহ পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত জেলেদের বাড়ি ভারতের দক্ষিন চব্বিশ পরগনা ও পশ্চিম বঙ্গ প্রদেশে।

মংলা জোনের বানৌজা গোমতী জাহাজের অধিনায়ক কমান্ডার আরিফ হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে তাদের জাহাজ নিয়ে গভীর সমুদ্রে টহল দিচ্ছিলো। এসময় বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশ করে মাছ শিকার করায় ওই ট্রলারসহ তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।

এঘটনায় বুধবার রাতে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে ভারতীয় এসব জেলেদেরকে আদালতে প্রেরন করা হয়েছে। দুপুরের দিকে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কলাপাড়ায় ভারতীয় ১৬ জেলেসহ ১টি মাছধরা ট্রলার আটক

প্রকাশিত : ০৩:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২