০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

অন্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন

বৈশ্বিক মন্দার মধ্যে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে বলে একটি পক্ষ প্যানিক ছড়ানোর জন্য এমন কথা বলে। বাস্তবে এর কোনো ভিত্তি নেই। বাংলাদেশ অনেক ভালো আছে।

আজ শুক্রবার (১২ আগস্ট) সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি সুইস ব্যাংকের কাছে বাংলাদেশিদের অর্থ পাচারকারীদের তথ্য চাওয়ার বিষয়টি নিয়ে বলেন, বাংলাদেশ থেকে যেসব দেশে অর্থ পাচার হয়, তাদের কাছে তথ্য চাওয়া হলে তারা তথ্য দিতে চায় না। এটা তাদের মজ্জাগত সমস্যা।

তিনি বলেন, অতীতে ৬৭ জনের নাম উল্লেখ চিঠি দিয়ে তাদের অর্থের তথ্য চায় অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। কিন্তু সুইস ব্যাংক সে সময় কেবল একজনের তথ্য দিয়েছিলে। আরো কয়েকবার তথ্য চাওয়া হলেও তাদের রাষ্ট্রদূত বলেছেন, তথ্য চাওয়া হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অনেকে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

২৭ আগস্ট বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

অন্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪:২০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২