০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি আজ কিশোরগঞ্জ যাচ্ছেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

চার দিনের সফরে আজ (২২ আগস্ট) কিশোরগঞ্জের মিঠামইনে নিজের গ্রামের বাড়ি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, জেলার মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে চার দিনের সফরে সোমবার রাষ্ট্রপতি কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি (রাষ্ট্রপতি) স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠন এবং সুশীল সমাজের সদস্যদের সাথেও ধারাবাহিকভাবে পৃথক মতবিনিময় সভা করবেন।

রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবে। মিঠামইন পৌঁছানোর পর বিকেল ৪টার দিকে মিঠামইন ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার দেওয়া হবে। সফরকালে রাষ্ট্রপ্রধান মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে পৈতৃক বাসভবনে রাত্রিযাপন করবেন।

২৫ আগস্ট বিকেলে রাষ্ট্রপতি হামিদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/হাবিব

জনপ্রিয়

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে তোলপাড়, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

রাষ্ট্রপতি আজ কিশোরগঞ্জ যাচ্ছেন

প্রকাশিত : ১২:০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২