আদনান একা থাকেন। তার জীবন যাপনের স্টাইল, জীবনবোধ সবকিছুই অলোক গভীর স্টাইলিস। আদনানের জীবনে করের মতোই আসে পলা। কিশোরী পলা আদনানের প্রতিবেশী। পলা বলে বসে আমি আপনাকে ভালোবাসি। আপনার মতো মানুষ একা থাকতে পারে না। এটা ঠিক না। বাকি জীবন আমি আপনার সাথে থাকবো। আদনান কোনোভাবেই ওর মন বদলাতে পারে না। সে হঠাৎ বলে বসে- সে একা কিন্তু নিঃসঙ্গ না। তার জীবনে ভালোবাসা থাকে। পলা প্রমাণ চায়। আদনান কোথায় থেকে আনবে প্রমাণ? এসময় আদনানের পরিচিত জাফর ওর বাসায় আসে তার স্ত্রী কবিতাকে নিয়ে। হোটেলে উঠবে না। কারণ কবিতার কিছুটা সুচিবাই থাকে। আদনান আগেই ভেবে দিন, জাফরের স্ত্রী কবিতার সাহায্য নেবে চলার ব্যাপারে। জাফর কবিতাকে সে কথা বলে। কবিতাকে আদনানের প্রাক্তন প্রেমিকার অভিনয় করতে হবে। যাকে এখনও আদনান ভালোবাসে। কিন্তু কবিতাকে দেখার পর আদনান বারবার বারবার না করতে থাকে। কোনো অভিনয়ের দরকার নেই। কিন্তু কবিতা রাজি হয়। সে আদনানের প্রেমিকার চরিত্রে অভিনয় করবে। হয়ও তাই। কবিতাকে দেখে পলা হাসল কারণ সে দেখে কবিতা ওর স্বামীর সাথে এসেছে। আদনান বলে। তাতে কি ওর ভালোবাসা তাতে একটুও কমেনি। পলা কষ্ট পায়। কিন্তু পরদিনই পলা এসে বলে আদনানের মনে যদি এখনও কবিতার জন্য ভালোবাসা থেকে থাকে। তাতে পলার কোনো অসুবিধা নেই। সে আদনানকে আর একা থাকতে দিবে না। আদনান বোঝে না এর উত্তরে কি বলবে। কিন্তু এবারও কবিতা ওকে রক্ষা করে। কবিতা এসে বলে আদনান ছেড়ে একা থাকবে না। কারণ কবিতা জাফরকে ছেড়ে আদনানের কাছে চলে আসার সিদ্ধান্ত নিয়েছে। পলা তা মেনে নেয় এবং ওদের দুজনের মাঝে থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে এসেই বোঝা যায় কবিতা এবং আদনানের পূর্ব সম্পর্ক নিয়ে। ওরা ভালোবাসতো।
রচনা. ফারিয়া হোসেন ও পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, শহীদুজ্জামান সেলিম, নাবিলা, আরশ খান প্রমুখ। চ্যানেল আইতে প্রচার হবে ৩১ আগস্ট বিকেল ৩.০৫ মিনিটে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























