কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী বাজারে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। নিষিদ্ধ করা হয়েছে গণজামায়েত। দু’দলের সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি ছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আইন জারি করেছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা সুয়াগাজির একই স্থানে সমাবেশ আয়োজন করেছে। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এছাড়া এই এলাকা ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ‘অনিয়ম আর জুলুমের সরকারের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ কর্মসূচি ছিল। কিন্তু আওয়ামী লীগ সেটা প্রশাসন দিয়ে আটকে দিয়েছে। আমরা পরবর্তী কর্মসূচির পরিকল্পনা করছি।’ সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরওয়ার বলেন, ‘আমাদের কর্মসূচি ছিল। এর মধ্যে নৈরাজ্যবাদী বিএনপিও বিক্ষোভ সমাবেশ ডাক দেয়। এতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। তাই আমরা কর্মসূচি করিনি।’ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ বিল্লাল হোসেন জানান, নির্দেশ জারির পর থেকে উপজেলার সুয়াগঞ্জ এলাকায় বিপুল পরিমান পুলিশ মোতায়ন করা হয়েছে। ওই এলাকায় মাইকিং করে জানানো হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।
১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণে ১৪৪ ধারা জারি
-
মাজহারুল ইসলাম বাপ্পি , সদর দক্ষিণ - প্রকাশিত : ০৭:১০:১২ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- 137
ট্যাগ :
জনপ্রিয়




















