০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

প্রকাশ পেল `হ্যান্ডসাম পোলা’

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল মুন্না খান ও নুসরাত পপি’র ‘হ্যান্ডসাম পোলা’ শিরোনামের নতুন মিউজিক ভিডিও। পুবাইল,গাজীপুরের আপন ভূবন শুটিং হাউজে এই মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। গানটি লিখেছেন ও সুর করেছেন তরুণ সিং এবং সংগীত করেছেন আল আমিন খান। গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী চৈতি রহমান। ডিওপিতে জুয়েল মাহমুদ ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নৃত্য পরিচালক প্রিন্স খান। মুন্না খান ও নুসরাত পপি ছাড়াও গানটিতে আরো মডেল ছিলেন প্রিন্স খানের ড্যান্স গ্রুপ।

মডেল ও অভিনেতা মুন্না খান বলেন, আমি একজন কাতার প্রবাসী ব্যবসায়ি আর প্রবাসীদের কথা মাথায় রেখেই মিউজিক ভিডিও তৈরী করাই। কণ্ঠশিল্পী চৈতি রহমানের গাওয়া গানটি অসাধারন। গানটি নিয়ে দারুণ একটি ভিডিও ডিরেকশন দিয়েছেন প্রিন্স খান। আমার সঙ্গে মডেল হয়েছেন নুসরাত পপি। আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে । আর গানটি মুক্তি পেয়েছে দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।

মডেল নুসরাত পপি বলেন, মডেল মুন্না ভাইয়ের সাথে বেশ কয়েকটা গান করেছি।তরুণ সিং লেখা গানটি অনেক সুন্দর করে গেয়েছেন চৈতি রহমান। তাছাড়া গানটির সুর ও সংগীতায়োজন আমার ভালো লেগেছে। নৃত্য পরিচালক প্রিন্স খান যত্ন নিয়েই গানটি তৈরি করেছেন গাজিপুরের মনোরম লোকেশনে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

নৃত্য পরিচালক প্রিন্স খান বলেন, ‘হ্যান্ডসাম পোলা’ এই গানটিতে একটু অন্যরকম কিছু আছে। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি,সবার গানটি ভালো লাগবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

প্রকাশ পেল `হ্যান্ডসাম পোলা’

প্রকাশিত : ০৫:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২