১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

নতুন সিনেমায় সাইমন-বুবলী

দুটি সিনেমা প্রযোজনা করবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। তার একটির নাম ‘চাদর’। ৭০ লাখ টাকা বাজেটের সিনেমাটি নির্মাণ করবেন জাকির হোসেন রাজু।
এতে নায়ক হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সাইমন সাদিক।

তার বিপরীতে দেখা যাবে শবনম বুবলীকে। ‘চাদর’ দিয়েই প্রথমবারের মতো জুটি বাঁধলেন তারা। এ ছাড়াও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই তিন তারকা।

জাকির হোসেন রাজু বলেন, ‘গল্পের চরিত্র অনুযায়ী শিল্পী কাস্ট করার চেষ্টা করি। সেই ভাবনা থেকে সাইমন ও বুবলীকে নেওয়া। আশা করছি তারা তাদের অভিনয় মুনশিয়ানায় মুগ্ধতা ছড়াবেন। ’
আগামী ১০-১২ সেপ্টেম্বর ‘চাদর’ সিনেমার শুটিং শুরু হবে। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণ করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নতুন সিনেমায় সাইমন-বুবলী

প্রকাশিত : ০৯:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২