১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বঙ্গবন্ধুর ইচ্ছা ছিলো বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ডে পরিণত করতে: পর্যটন প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর ইচ্ছা ছিল বাংলাদেশের এর সৌন্দর্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার মাধ্যমে এটাকে প্রাচ্যের সুইজারল্যান্ডে পরিণত করতে, সে লক্ষ্যে কাজও শুরু হয়েছিল। কিন্তু ১৫ আগস্ট পৈচাশিক হত্যাকাণ্ড তার সকল ইচ্ছাকে নস্যাৎ করে দিয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় সালনা পর্যটন রিসোর্ট এন্ড পিকনিক স্পট এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এসব কথা বলেন।

সোমবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ পর্যটন রিসোর্ট এন্ড পিকনিক স্পট এর শুভ উদ্বোধন করেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ আলী কদরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের অতিরিক্ত সচিব মোঃ অলি উল্যাহ, সুকেশ কুমার, আবু তাহের, যুগ্ম সচিব জামিল আহমেদ, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন, পৃথিবীর মধ্যে যতো ইন্ডাস্ট্রি রয়েছে তার কোনটি সাস্টেনেবল নয়। একমাত্র ট্যুরিজম ইন্ডাস্ট্রিই সাস্টিনেবল।
একটা দেশের চালিকাশক্তি হিসেবে সবচেয়ে তার জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারে ওই দেশের প্রকৃতি।
তিনি আরো বলেন, মরিশাস প্রতিবছর ১৫ হাজার ৭০০ ডলার শুধু পর্যটন খাত থেকে আয় করে। সেখানে এমন কিছু ব্যতিক্রম দেখি নাই, যা বাংলাদেশে পাই। তবে সেখানে পর্যটকরা যথেষ্ট নিরাপত্তা পায় নিরাপদে বেড়াতে পারে এটাই তাদের একমাত্র পুঁজি। বিধাতা বাংলাদেশে এমন প্রাকৃতিক সৌন্দর্য দিয়েছেন। এ সৌন্দর্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পর্যটন কর্পোরেশন তৈরি করেছেন।

২০১৬ সালের ঘোষনাকৃত পর্যটক বর্ষ উপলক্ষে ৯ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ২০১৯ সালে সালনা রিসোর্ট এবং পিকনিক স্পট নির্মাণ কাজ শুরু হয়। এটির নির্মান কাজ শেষ হয় চলতি বছরের জুন মাসে। ৩.১২ একর ভূমির উপর গাজীপুরস্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সালনায় রিসোর্টটি তৈরি করা হয়েছে।

রিসোর্টে ৬ টি আধুনিক কটেজ, শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি কটেজে ২ টি বেড রুম, ১ টি ড্রইং কাম ডাইনিং রুম রয়েছে। আধুনিক স্থাপত্য নকশায় শীতাতপ নিয়ন্ত্রিত ৬০ আসন বিশিষ্ট রেস্তোঁরা, অভ্যর্থনা কাউন্টার, ৩ টি স্যুভিনর শপ, ১ টি কফি কর্ণার, দ্বিতীয় তলায় শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স হল, গ্রুপ ট্যুরিস্টদের ডে-আউটিংয়ের জন্য ২ টি পিকনিক শেড ও ১ টি কুকিং শেড রয়েছে যেখানে দুইশো থেকে তিনশো লোকের সবধরণের খাবার প্রস্তুতের ব্যবস্থা রয়েছে।

এর আগে, সকাল সাড়ে ১১ টার দিকে মন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মন্ত্রী পর্যটন রিসোর্ট এন্ড পিকনিক স্পট ঘুরে দেখেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা 

বঙ্গবন্ধুর ইচ্ছা ছিলো বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ডে পরিণত করতে: পর্যটন প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৫:৫৭:০১ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২