০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

রঙ্গন মিউজিকের নতুন ভিডিও- পাইনা তোকে

ইমরানের ‘ঘুম ঘুম চোখে’র সাফল্যের পর রঙ্গন মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে কোনাল- মিলনের দ্বৈত গানের ভিডিও ‘পাইনা তোকে’। গানটির কথা লিখেছেন রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেন। ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে চমৎকার ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। গান প্রসঙ্গে কন্ঠশিল্পী কোনাল বলেন ‘রঙ্গন মিউজিকের সাথে এটা দ্বিতীয় কাজ। জামাল ভাইয়ের লিরিকটা অসাধারন। ইমরান এ লিরিকের যে সুর করেছে তা অনবদ্য। আর সৈকত রেজার মিউজিক ভিডিও মানে অন্যরকম কিছু।’ মিলন বলেন- ‘ইমরান ভাইয়ার সুর সংগীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গান গেয়েছি আমি। এই গানে সাথে আছেন কোনাল আপু। আমি গানটি নিয়ে তারুন আশাবাদী।’ অন্যদিকে ইমরান বলেন, ‘একটা ভাল লিরিক একটা ভাল সুর সৃষ্টির উৎস। ভীষণ আনন্দ নিয়ে জামাল হোসেনের লিরিকটায় সুর করেছি। আশা করছি এ গান দর্শকদের অঢেল আনন্দ দেবে’। রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেন জানান- ‘গানটির দারুন অডিওর পাশাপাশি দারুন ভিডিওটি সবাইকে চমকে দেবে।’ গানে মিলনের সঙ্গে মডেল হয়েছেন পাপড়ি পায়েল।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রঙ্গন মিউজিকের নতুন ভিডিও- পাইনা তোকে

প্রকাশিত : ০৩:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২