০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

পুলিশের চরিত্রে নিরব

অভিনেতা নিরব

বৈচিত্রপূর্ণ চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা নিরব। এবার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় এই নায়ক। তবে সিনেমায় নয়, নতুন একটি টিভিসিতে দেখা যাবে তাকে। টিভিসিটি নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন।

পুলিশের পোশাকে হাজির হয়ে নিবর বলেন, সকাল থেকেই পুলিশের পোশাক পরে আছি। এখন আমি ওসি রায়হান। এখন মানিকগঞ্জে শুটিং করছি। ওসি রায়হান চরিত্রে ডুবে আছি যেনো। এটি মূলত একটি টিভিসি। মোট পাঁচটি গল্পে সাজানো হচ্ছে এটি। যার মধ্যে একটি গল্পে পুলিশের চরিত্রে অভিনয় করছি আমি। এই টিভিসিতে নতুন এক নিরবকে দেখতে পাবে দর্শক’।

বিজ্ঞাপনচিত্রটিতে নিরব ছাড়াও অভিনয় করছেন ফারুক আহমেদ, মাসুম বাশার, বড়দা মিঠু প্রমুখ। মুক্তির অপেক্ষায় রয়েছে নিরব অভিনীত ‘ক্যাসিনো’, ‘কয়লা’সহ একাধিক ছবি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

পুলিশের চরিত্রে নিরব

প্রকাশিত : ০৫:২৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২