০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

টঙ্গীতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

টঙ্গী মিলগেট ন্যাশনাল টিউব রোডের পরিত্যক্ত একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিস কর্মকর্তা ইকবাল হোসেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে টিউব রোডে পরিত্যক্ত একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের উত্তরার একটি ও টঙ্গীর চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে বিএনপির সাংগঠনিক সভা

টঙ্গীতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

প্রকাশিত : ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২