সাফজয়ী নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২২এর চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের গর্বিত খাগড়াছড়ি জেলার কৃতি সন্তান তিন কৃতি ফুটবলার আনাই মগিনী, আনুচিং মগিনী, মনিকা চাকমা ও নারী ফুটবল দলের সহকারী কোচ তৃষ্ণা চাকমা কে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) খাগড়াছড়ি জেলার পক্ষথেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩০সেপ্টেম্বর ২০২২ইং) বিকাল ৩টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রীল শেডে পৌঁছালে পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম, ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী রেহেনা ফেরদৌসী পুনাকের নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে বরণ করে নেন। সাফজয়ী তিন কৃতি ফুটবলার ও সহকারি কোচ পুনাকের ফুলেল শুভেচ্ছায় ও ভালবাসায় সিক্ত হয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রী রেহানা ফেরদৌসী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম।
সভাপতির বক্তব্যে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী রেহানা ফেরদৌসী বলেন, বাংলাদেশ আজ নারীদের জয়জয়কার। সর্ব ক্ষেত্রে নারীরা এগিয়ে চলেছে। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ তার উজ্জ্বল প্রমাণ। পুরুষের সাথে কাঁধে কাধ মিলিয়ে নারীরা সমাজে উন্নয়নের সমান অংশীদার। খাগড়াছড়ির কৃতি ফুটবলার রা তাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম বলেন ” সাফ জয়ী নারী ফুটবলাররা দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সামনে আরও বহুদূর যেতে হবে। যে সাফল্য আজ তারা পেয়েছে তা দু-একদিনে সম্ভব হয়নি। তার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। তাদের জয়ের আনন্দে আজ আমরা সবাই আনন্দ উপভোগ করছি। পরবর্তী প্রজন্মের জন্য তা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুজ্জামান ,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কে এম এইচ এরশাদ,সহ
জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পুনাকের সকল সদস্য,প্রেস-মিডিয়া সহ জেলা পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)এর পক্ষ থেকে তাদের সম্মাননা ক্রেস্ট, বিভিন্ন উপহার সামগ্রী তুলেদেন প্রধান অতিথি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম ও পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























