০৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

বিজয়া দশমীতে ‘আনন্দধাম’

দুর্গাপূজা উপলক্ষে ৫ অক্টোবর, বুধবার বিজয়া দশমীর রাত ১০:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘আনন্দধাম’।

মাসুম শাহরীয়ারের রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন আরশ খান, চমক, আবুল হায়াত, মিলি বাশার প্রমুখ।

মহিধর বাবুর বয়স সত্তর। পূর্ব পূরুষের জমিদারির ভাবটা এখনো ধরে রাখতে চান। স্ত্রী বিয়োগ হয়েছে বহু বছর আগে। একমাত্র মেয়ে প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করার পর থেকে বাড়িতে মেয়েকে অবাঞ্চিত ঘোষণা করেছেন। বিশাল বাড়িতে এখন তার সঙ্গী ছোট বোন ফুলবালা, একজন কাজের লোক আর ব্যক্তিগত সহকারী আনন্দ। ভীষণ মেজাজী মহিধর বাবু যা বলেন বাড়িতে তার ব্যতিক্রম কিছু হয় না। এদিকে, পূর্বপুরুষের মাটি দেখতে কলকাতা থেকে বেড়াতে আসে মহিধর বাবুর জেঠতুতু দাদার নাতনি জয়া। বাড়িতে নতুন অতিথিকে বেশ যত্ম করা হয়। নাতনিকে দেখে খুশি হন মহিধর বাবু। দু’জনে অনেক গল্প করেন। পরিবারের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলতে উৎসাহী জয়া। বিপত্তি ঘটে যখন মহিধর বাবু বুঝতে পারেন জয়া আসলে তারই নাতনি। মেয়ের প্রতি এখনো রাগ কমেনি তার। জয়াকে বাড়ি থেকে চলে যেতে বলেন তিনি। এরমধ্যে একদিন বাড়ির দরজায় এসে হাজির হয় তার মেয়ে মধু। রাগে ক্ষোভে মহিধর বাবু তাকে ফিরে যেতে বললে সামনে এসে দাঁড়ায় জয়া-এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

পুরো রমজানে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

বিজয়া দশমীতে ‘আনন্দধাম’

প্রকাশিত : ০৫:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২