চীফ হুইপের পৈতৃক নিবাস দত্তপাড়ায় আসছেন মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। এলাকা জুড়ে উৎসবের আমেজ, সাজসজ্জাও চলছে পুরোদমে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজির রহমানের কবর জিয়ারত শেষে আসছে ৭ অক্টোবর শুক্রবার বিকেলে মহামান্য রাষ্টপতি মো: আবদুল হামিদ মাদারীপুরের শিবচরের ঐতিহাসিক দত্তপাড়া আসবেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদের শিবচরের আগমনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই এলাকায় পুলিশ র্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এলাকায় সার্বক্ষনিক মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাবসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনী।
শিবচরের দত্তপাড়ায় সাজ-সাজ রব। এলাকার রাস্তাঘাট নির্মান ও বিভিন্ন স্থাপনায় রং করা হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের শৈশবের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্মৃতিবিজড়িত দত্তপাড়া এলাকার মানুষ অনেক আনন্দিত। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শিবচরে এসে ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রী কলেজ ও কলেজের সামনের দৃষ্টিনন্দন মসজিদ পরিদর্শন করবেন। পরে সাবেক জাতীয় সংসদ সদস্য জাতীয় সংসদের চীপ হুইপ নুর-ই-আলম চৌধুরী ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের পিতা মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী দাদা ভাই’য়ের কবর জিয়ারত করবেন।
বর্তমানে সরকারের আমলে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে পদ্মাসেতু ও হাইওয়ে, এক্সপ্রেসসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের বেশ উন্নয়ন মূলক কাজ করেছেন।
বাংলাদেশ ছাত্রলীগ, মাদারীপুর জেলা শাখার সদস্য মাহফুজুর রহমান মুরাদ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালে স্থানীয় সংসসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী এলাকায় ব্যাপক উন্নয়ূন করেছেন। তারি ধারাবাহিকতায় মাদারীপুরের শিবচর এলাকায় একটি পূর্নাঙ্গ মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য এলাকাবাসী রাষ্ট্রপতির কাছে দাবী জানিয়েছেন ।
দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পাভেল চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের শৈশবের স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক এই দত্তপাড়া গ্রাম। তাই দেশের কোন রাষ্ট্রপতির আগমনে আমরা দত্তপাড়াবাসী গর্বিত ও আনন্দিত।
দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পান্নু মিয়া বলেন, মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ শিবচরে আসছেন এতে করে এলাকা জুড়ে উৎসবের আমেজ, সাজসজ্জাও চলছে পুরোদমে।
শিবচর উপজেলা আওয়ামী লীগের সদস্য জসীমউদ্দিন চৌধুরী জানান, ‘রাষ্ট্রপতির শুভেচ্ছা জানাতে আমরা মহাসড়কের দুই পাশে অবস্থান করে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাবো। রাষ্ট্রপতির আগমনে দত্তপাড়ায় সাজ-সাজ রব। এলাকার রাস্তাঘাট নির্মান ও বিভিন্ন স্থাপনায় রং করা হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের শৈশবের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্মৃতিবিজড়িত দত্তপাড়া এলাকার মানুষ অনেক আনন্দিত। ‘
দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুরাদ মিয়া বলেন, চীফ হুইপের পৈতৃক নিবাস দত্তপাড়ায় আসছেন মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। এলাকা জুড়ে উৎসবের আমেজ। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শিবচরে এসে ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রী কলেজ ও কলেজের সামনের দৃষ্টিনন্দন মসজিদ পরিদর্শন করবেন। মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী দাদা ভাই’য়ের কবর জিয়ারত করবেন। তার এই আগমনে আমরা গর্বিত।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ আনিছুর রহমান জানান, ‘মহামান্য রাষ্টপতি মো: আবদুল হামিদের মাদারীপুরের শিবচরের আগমনকে ঘিরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর টহলসহ কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিবচরে সার্বক্ষনিক মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাবসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনী। পুলিশের চেকপোষ্টসহ টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















