মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পেশাগত দক্ষতা উন্নয়নে সিলেট বিভাগীয় কর্মকর্তা এবং মৌলভীবাজার জেলার শিক্ষকদের জন্য “শিখন ঘাটতি পূরনে শিক্ষক এবং কর্মকর্তাদের কাঙ্খিত ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এবং মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌর মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব “মোঃ আমিনুল ইসলাম খান”।
উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন অবসরপ্রাপ্ত সচিব “মোঃ মাহমুদ হাসান”, মূল আলোচক ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব “মোঃ মুহিবুর রহমান”। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক “শাহ রেজওয়ান হায়াত”, মৌলভীবাজারের জেলা প্রশাসক “মীর নাহিদ আহসান” প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















