০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

গৌরীপুরে বিরল প্রজাতির সজারু উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুরে বিরল প্রজাতির একটি সজারু উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সহনাটি ইউনিয়নের গিধাউষা গ্রামের সিরাজুল ইসলামের কচু খেত থেকে সজারুটি আটক করা হয়। পরে ইউএনও’র নির্দেশে সজারুটিকে উদ্ধার করে বন বিভাগের লোকজন।
জানা গেছে, সহনাটি ইউনিয়নের গিধাউষা গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বাড়ির পাশে কচু চাষ করেন। ওই কচু খেতে প্রবেশ করে কচু নষ্ট করছিল সজারুটি। এদিন এলাকাবাসী কৌশলে কচু খেত থেকে সজারুটি আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে তিনি বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পাঠিয়ে সজারুটিকে উদ্ধার করেন।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, সজারু নিরীহ প্রজাতির বিরল প্রাণি। এই প্রাণিটিকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে পরবর্তী ব্যবস্থা নিবেন বন বিভাগের কর্মকর্তাগণ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

গৌরীপুরে বিরল প্রজাতির সজারু উদ্ধার

প্রকাশিত : ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২