জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতার মা জাহানারা খান নদী আর নেই। সোমবার ১০ অক্টোবর ভোর সাড়ে ৬ টার দিকে উত্তরার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন ঈশিতার স্বামী ড. আসিফ দৌলা।
তিনি জানান, ৫৮ বছর বয়সী জাহানারা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ সাভারে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। ড. আসিফ দৌলার ভাষ্য, ‘আম্মা তিন বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। আমরা সব সময় তার পাশে থেকেছি। তারপরও তাকে ধরে রাখতে পারিনি। আজ ভোরে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। সবাই আম্মার জন্য দোয়া করবেন।’
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























