১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বাউবি’র একাডেমিক কাউন্সিলের ৭৪তম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এর সভাপতিত্বে মঙ্গলবার ঢাকা আঞ্চলিক কেন্দ্রের এক সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল উপস্থিত ছিলেন। মহামান্য রাষ্ট্রপতি ও বাউবি’র চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর ২২ (১)(ছ) ও ২২ (২) ধারা অনুসারে বাউবি’র একাডেমিক কাউন্সিলের নতুন ১০ জন সদস্য মনোনয়ন পেয়েছেন। তাঁদের মধ্যে ৯ জন সদস্য এ সভায় যোগদান করেন।

সভায় উপাচার্য একাডেমিক কাউন্সিলের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং বাউবি পরিবারে স্বাগত জানান। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক বিষয়ে নিয়ে আলোচনা করা হয়। সভায় বাউবি’র বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) এবং আঞ্চলিক পরিচালকসহ মোট ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন বাউবি’র রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিল এর সচিব ড. মহা.শফিকুল আলম।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি

বাউবি’র একাডেমিক কাউন্সিলের ৭৪তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:৪৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২