১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

প্রশংসিত ত্রিবেণী পান্নার “আগমনী সুর” (ভিডিও)

শিল্পী ত্রিবেণী পান্না

প্রশংসিত হল সঙ্গীত শিল্পী ত্রিবেণী পান্নার পূজার গান “আগমনী সুর”। সম্প্রতি শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মৌলিক এ গানটি রিলিজ হয়েছে। গানটির কথা লিখেছেন এই সময়ের একজন সম্ভবনাময় গীতিকবি ও গবেষক রাজিব রাজিবুল হাসান এবং সুরসৃষ্টি করেছেন অত্যন্ত প্রতিভাবান সুরকার ও সঙ্গীতশিল্পী কমল কৃষ্ণ (কোলকাতা)। গানটির ভিডিওগ্রাফি ধারন ও এডিটিং করেছেন আরেকজন সঙ্গীতশিল্পী মোাঃ সাইফুল ইসলাম। ইতিমধ্যে প্রশংসিত হয়েছে গানটি।

শিল্পী ত্রিবেণী পান্না বলেন, ভালো লাগছে এই ভেবে গানটির সবাই প্রশংসা করছে। আমারো মনে হয়েছিল গানটি সবার পছন্দ হবে। গানটি “Rajib Rajibul Hasan” এই YouTube channel থেকে শুনা যাচ্ছে। ইতোমধ্যে গানটি ব্যপক প্রশংশিত হয়েছে।

পান্না  গান শুনে ফেসবুকে এক ভক্ত বলেছেন, গানের সুর তো নি:সন্দেহে খুব ভালো হয়েছে এতে কোনও সন্দেহ নেই। তবে পান্নাদির কণ্ঠ আর গায়কী গানটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। অপূর্ব ।

আরেক জন বলেছেন, মুগ্ধতা আর মুগ্ধতা। যেন প্রানের স্পন্দন। গানটি শুনে এম সুন্দর সুন্দর কমেন্স করেছে তার অসংখ্য ভক্ত।

বর্তমানে ত্রিবেণী পান্না একটি স্কুল এন্ড কলেজের সংগীত শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া মেধাবী এই শিল্পী স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

এই সময়ের অতন্ত জনপ্রিয় ও প্রতিভাবান শিল্পী ত্রিবেণী পান্না। তিনি কোলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সঙ্গীতের উপর উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। কোলকাতায় থাকাকালীন সময় তিনি উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষক শ্রদ্ধেয় পন্ডিত জয়ন্ত বোস,অলোক চ্যাটার্জী, নীহাররঞ্জন ব্যানার্জি,কোয়েল দাশগুপ্ত নাহা, শুক্লা চ্যাটার্জী,তাছাড়া বাংলাদেশের প্রথম হাতেখড়ি শ্রদ্ধেয় বিনয় ভক্ত,ভরত মন্ডল,দুলাল চন্দ্র কুন্ডু,শংকর রায়,মেহেদী রওশন তোতা, নিলুফার ইয়াসমিন, মরহুম খালিদ হোসেন-এর নিকট সঙ্গীতের তালিম নিয়েছেন।

তিনি শাস্ত্রীয় সঙ্গীতের উপর ডিগ্রি অর্জন করলেও মূলত নজরুল সঙ্গীত ও আধুনিক গানে তিনি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত শিল্পী। পাশাপাশি অন্য গানেও সমান ভাবে পারদর্শি। ত্রিবেণী পান্না বর্তমানে বেশ কিছু মৌলিক গান নিয়ে কাজ করছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

প্রশংসিত ত্রিবেণী পান্নার “আগমনী সুর” (ভিডিও)

প্রকাশিত : ০৫:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২