‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি -শৃঙ্খলা -সর্বত্র’ এ লক্ষ্য ও উদ্দেশ্যকে ধারণ করে কমিউনিটি পুলিশিং আয়োজিত চকরিয়া থানা অডিটোরিয়ামে আজকের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে অংশগ্রহণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া -পেকুয়া সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমএ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব জেপি দেওয়ান, চকরিয়া-পেকুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব তফিকুল আলম, চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পদ্ম লোচন বড়ুয়া, চকরিয়া থানা অফিসার ইনচার্জ জনাব চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া সরকারি কলেজের অধ্যাপক জনাব একেএম শাহাবুদ্দিন প্রমুখ।
কমিউনিটি পুলিশিং চকরিয়া উপজেলার সভাপতি ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আজিমুল হক আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, কমিউনিটি ও বিট পুলিশিং এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ






















