০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে পিকআপ ভর্তি পাঠ্য বই জব্দ, আটক ২

লক্ষ্মীপুরের কমলনগরে একটি ছোট পিকআপ ভ্যান ভর্তি বিভিন্ন শ্রেণির বিপুলসংখ্যক সরকারি পাঠ্য বই জব্দ করা হয়েছে। এ সময় পিকআপের চালক বিশাল ও ভাঙারি মালের ব্যবসায়ী মোশাররফকে আটক করে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার হাজিরপাড়া আল আরাফা দারুল উলুম মাদরাসা এলাকা থেকে বইসহ তাদের আটক করা হয়।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, চলতি বছরে উপজেলা শিক্ষা অফিস থেকে মাদরাসাটির সুপার নুরুল আমিন চাহিদার তুলনায় অতিরিক্ত বই সংগ্রহ করেছেন।

এতে শিক্ষার্থীদের মাঝে বিতরণের পর বিপুলসংখ্যক বই থেকে গেছে। কিন্তু মাদরাসা সুপার তা উপজেলা শিক্ষা অফিসে ফেরত না দিয়ে সংরক্ষণ করেন। শনিবার দুপুরে তিনি বইগুলো ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। এ সময় স্থানীয়রা বইভর্তি পিকআপটি আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপচালক ও ভাঙারি ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যায়। পিকআপে বিভিন্ন শ্রেণির প্রায় ১০ হাজার সরকারি পাঠ্য বই ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।

বক্তব্য জানতে হাজিরপাড়া আল আরাফা দারুল উলুম দাখিল মাদরাসার অধ্যক্ষ নুরুল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বইসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

কমলনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। জব্দ পিকআপ ভ্যানে কত সংখ্যক বই রয়েছে তা গণনা করা হয়নি।

ট্যাগ :
জনপ্রিয়

হলুদ গাউনে মাহির দ্যুতি, সঙ্গে চার দেশের সুন্দরী

লক্ষ্মীপুরে পিকআপ ভর্তি পাঠ্য বই জব্দ, আটক ২

প্রকাশিত : ০৮:৩০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২