১১:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

লোহাগাড়ায় খুন ও অস্ত্রের একাধিক মামলার পলাতক আসামি আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় দুইটি খুন, একটি অস্ত্র মামলাসহ ৪টি মামলার পলাতক এক দুর্ধর্ষ আসামীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১ই নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তির নাম মোঃ নোমান। সে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বের পাড়া আবদুল হামিদ (প্রকাশ বালাই হাফেজ) এর পুত্র।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, আটককৃত ব্যাক্তি একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল। আটকের পর তাকে বুধবার সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম: বখাটের খোঁজে পুলিশ

লোহাগাড়ায় খুন ও অস্ত্রের একাধিক মামলার পলাতক আসামি আটক

প্রকাশিত : ০৬:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২