১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

জেল হত্যা দিবসে টাঙ্গাইলে চার নেতার ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি

জাতীয় চার নেতার জেল হত্যা দিবস উপলক্ষে টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপির নেতৃত্বে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে নেতাদের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, যুগ্মসাধারণ সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি, নাহার আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, সাধারণ সম্পাদক তোফাজ্জা হোসেন খান তোফা প্রমুখ।
এ সময় আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জেল হত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপির নেতৃত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

কালীগঞ্জে মাদকাসক্ত ৩ যুবকের কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার আরও একজন

জেল হত্যা দিবসে টাঙ্গাইলে চার নেতার ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত : ১১:৫৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২