১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম হত্যার চেষ্টা মামলায় রবিউলের ১৩ বছর সশ্রম কারাদন্ড

দিনাজপুর ঘোড়াঘাটের  সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা বীরমুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যার চেষ্টা মামলার একমাত্র আসামী রবিউল ইসলাম (৪২) কে ১৩ বছর সশ্রম কারাদন্ড  একই সাথে ১৩ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৯ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। ৮ নভেম্বর মঙ্গলবার সকালে   দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত এবং স্পেশাল ট্রাইবুনাল এর বিচারক সাদিয়া সুলতানা এই রায় ঘোষণা করেন। দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান রায় ঘোষনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি রবিউল ইউএনও এবং তার বাবাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে আহত করেছিল। মামলায় ৫১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে  ৮ নভেম্বর মঙ্গলবার একমাত্র আসামীর উপস্থিতিতে ৩০৭ ও ৩২৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় উক্ত রায় প্রদান করেছেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবি বলেন, স্বল্প সময়ের মধ্যে এই রায় হওয়ায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে  ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি ডাক বাংলাতে  ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনা ঘটে। ৩ সেপ্টেম্বর সকাল ৮টায় তাদেরকে  উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুর ১টায় হেলিকপ্টার যোগে ওয়াহিদা খানমকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ইউএনও ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলা দায়েরের পর পুলিশ ও র‌্যাব কয়েক জনকে আটক করেন। ১১ সেপ্টেম্বর রাতে জেলার বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামের খতিব উদ্দীনের ছেলে ও ঘোড়াঘাটের ইউএনও বাসভবনের সাবেক কর্মচারী রবিউল ইসলামকে আটক করা হয়। ২০ সেপ্টেম্বর তাকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৭ এর বিচারক ইসমাইল হোসেনের এজলাসে উপস্থিত করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমাম জাফর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিউলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করল পুলিশ

ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম হত্যার চেষ্টা মামলায় রবিউলের ১৩ বছর সশ্রম কারাদন্ড

প্রকাশিত : ০৮:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২