বগুড়া জেলায় এ বছর ৭টি ফসলের জন্য কৃষকদের জন্য সাড়ে ৩ কেটি টাকার বেশি প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ। তবে জেলার ৪৬ হাজার ২৩০ জন কৃষকের মধ্যে প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হবে। এ অর্থের প্রণোদনার উপকরণ ক্রয় করে বিএডিসি‘র মাধ্যমে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে এমন তথ্য নিশ্চিত করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি মৌসুমে কৃষি ক্যাটাগরী মেনে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মুগডাল, মশুরডাল উৎপাদনের জন্য প্রণোদনা দেয়া হবে। গমে ১০ হাজার বিঘা জমির জন্য পাবে (প্রতি বিঘাতে) কৃষক পবে ২০ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ভুট্টা চাষে ৪৫০০ বিঘার বা সমপরিমান জমির জন্য জনপ্রতি ২ কেজি করে বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, সরিষায় ৩০ হাজার ৫০০ বিঘার বা সমপরিমান কৃষককের জন্য ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাবে।
১২০ বিঘা বা সমপরিমান জমির অনুকুলে সূর্যমুখী চাষে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি দেয়া হবে। ৪১০ বিঘা শীতকালীন পেয়াঁজের জন্য ৪১০ জন কৃষককে দেয়া হবে জনপ্রতি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি। অর্ধ বিঘা মুগডাল চাষের জন্য জন প্রতি ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হবে। ২০০ বিঘা মশুর ডালের জন্য জনপ্রতি দেয়া হবে ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি এমওপি সার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক বলেন, কৃষি প্রনোদনা উপকরণের জন্য ব্যয় হবে ৩ কেটি ৫৯ লাখ ৯৩ হাজার ১০০ টাকা। এসব অর্থ ইতমধ্যে হাতে এসেছে। এ প্রণোদনার উপকরণ বীজ ও সার অবিলম্বে বিএডিসির মাধ্যমে বিতরণ করা হবে।




















