১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

‘কর্ণফুলী দখল হলে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে’

জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেছেন, কর্ণফুলী দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। কর্ণফুলী নদী দখল হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে।সুতরাং অন্য নদীর সঙ্গে এর তুলনা করা ঠিক হবে না।

মঙ্গলবার(৮ নভেম্বর) সাড়ে চারটার দিকে কর্ণফুলী নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের অন্য নদীর সঙ্গে কর্ণফুলীর তুলনা হবেনা। অন্য নদী আর কর্ণফুলী এক নয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কর্ণফুলী নদী ছিল। কিন্তু এখন মাছ বাজার এবং হাজারও অবৈধ স্থাপনা হয়েছে।

একদিকে নদী ড্রেজিং করা এবং অন্যদিকে সে পলি দিয়ে নদী ভরাট করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনাদের কথা মানতে পারছি না। ড্রেজিং করা হয় নদী রক্ষা করতে। নদী ভরাট করতে নয়। তাছাড়া কর্ণফুলী বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। এ নদীর বায়োডাইভারসিটি যে কোনো মূল্যে রক্ষা করতে হবে।

ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করল পুলিশ

‘কর্ণফুলী দখল হলে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে’

প্রকাশিত : ০৮:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২