১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সরাইলে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে একদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরাইল সদরের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সরাইল সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ শেহাবুর রহমান প্রমুখ।

এসময় উপজেলা প্রেসক্লাবে সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সাংবাদিক মাসুদ, সাংবাদিক রিমন, সাংবাদিক মমিন, সাংবাদিক দীপকসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মেলার স্টল ঘুরে দেখেন অনুষ্ঠানের অতিথিরা। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের উদ্যোগে ডিজিটাল পণ্য এবং ডিজিটাল সেবা নিয়ে স্টল স্থাপন করা হয়েছে। বিকেলে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই মেলার সমাপ্ত হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুল হক মৃদুল জানান।

ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করল পুলিশ

সরাইলে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

প্রকাশিত : ০৪:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২