ভাওয়াল বীর ও শ্রমিক নেতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টার এমপি’র ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সভাকক্ষে এসব কর্মসূচী উদযাপন করা হয়।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল। তাঁর কর্মময় জীবনের ওপর অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এনামুল হক, সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, দপ্তর সম্পাদক এম এ ফরিদ, নির্বাহী সদস্য আবিদ হোসেন বুলবুল প্রমুখ।




















