১২:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি, ৪ হোটেলে জরিমানা

গাজীপুরের টঙ্গীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় চারটি হোটেল-রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম জহিরুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন। অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় চেরাগআলীর প্রিন্স হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ২০ হাজার, টঙ্গী রেল স্টেশনের আজাদ হোটেল এন্ড রেষ্টুরেন্ট ৫ হাজার, তানিয়া হোটেলে ৫ হাজার, মাসুদ হোটেলকে ৫ হাজার ও কলেজ গেট দুই ফাস্ট ফুডস দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাইরে চাকচিক্য সাজিয়ে ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য ফুড সেফটি ইন্সপেক্টর মো আরসাদ হোসেন,জিএমপি পুলিশ লাইনে এসআই সাখাওয়াত হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম জহুরুল আলম বলেন, ৯২ এর ধারা মোতাবেক গাজীপুর সিটি কর্পোরেশন উদ্যোগে হোটেল গুলোতে অভিযান পরিচালনা করে ৪৫ হাজার টাকা জরিমানা ও প্রিন্স হোটেল এন্ড রেষ্টুরেন্টের নোংরা ও বাসি খাওয়া নষ্ট করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করল পুলিশ

অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি, ৪ হোটেলে জরিমানা

প্রকাশিত : ০৭:৪৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২