স্বাধীনতা পদক প্রাপ্ত জাতীয় বীর, গাজীপুরের মাটিও মানুষের নেতা ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাষ্টারের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুরআন তেলাওয়াত, এতিম শিশু, প্রতিবন্ধীদের মাঝে খাবার ও দোয়া মাহফিল আয়োজন করেন টঙ্গীর ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ হাসান উদ্দিন। বুধবার (৯ নভেম্বর) দুপুরে স্থানীয় নুরে মদিনা মাদ্রাসায় এই দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। এসময় নুরে মদিনা মাদ্রাসার খতিবসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি ও মুরব্বীগন উপস্থিত ছিলেন। এসময় তিন শতাধিক এতিম, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন। কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ হাসান উদ্দিন বলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার স্যার ছিলেন সাদামাটা মনের মানুষ। ক্ষমতা বা আর্থিক লোভ কখনোই তার ছিল না। সব সময় ছিল কর্মীবান্ধব নেতা। ২০০৪ সালের ৭মে তৎকালীন বিএনপি-জামায়াত শাসনামলে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় একদল সন্ত্রাসী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্যারকে গুলি করে হত্যা করে। গাজীপুরবাসী অতিদ্রুত শহীদ আহসান উল্লাহ মাস্টার স্যারের হত্যা মামলার রায় কার্যকরের দাবি জানান।
১২:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
আহসান উল্লাহ মাস্টারের জন্মদিনে দোয়া মাহফিল
-
কালিমুল্লাহ ইকবাল - প্রকাশিত : ০৭:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- 87
ট্যাগ :
জনপ্রিয়




















