দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ ক্যাম্পাসে বিএসসি ইন নার্সিং (বেসিক) কোর্সের ২য়, ৩য়, ৪র্থ বর্ষ ও ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের ৩য় বর্ষের ছাত্র-ছাত্রীদের বেল্ট ও ব্যাচ পরিবর্তন এবং বিএসসি ইন নার্সিং (বেসিক), ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের শিরাভরণ বেল্ট ও ব্যাচ প্রদান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোমিনুল হক। দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ গভর্নিং বডির সদস্য এ.কে.এম আজাদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের আবু, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সুধারঞ্জন রায়। অনুষ্ঠানে আব্দুল্লাহ আল মারুফ ও নিপা রায় এর উপস্থাপনায় শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন জাকিয়া সুলতানা জলি, সুমনা বেগম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ডিপ্লোমা ১ম বর্ষের শিক্ষার্থী মোঃ ফিরোজ কবির, বিএসসি ১ম বর্ষের মোঃ শাহানুর আলম, বিএসসি ৩য় বর্ষের নীতিশ রায়। এ সকল অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের সচিব মোঃ শাহজাহান আলী।
১২:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীদের শিরাভরণ, বেল্ট ও ব্যাচ প্রদান
-
মোঃ ওয়াহেদুর রহমান,দিনাজপুর - প্রকাশিত : ০৭:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- 212
ট্যাগ :
জনপ্রিয়




















