১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিএনপি-জামাতের নৈরাজ্য ঠেকাতে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বিএনপি-জামাতের নৈরাজ্য ঠেকাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির হোসেন খান রিয়াজের নেতৃত্বে তারাব পৌরসভার রূপসী এলাকায় ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান সবুজের নেতৃত্বে ভুলতা গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
তানজির আহমেদ খান রিয়াজ বলেন,জামায়াত-বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করছে। জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে। আমরা সে সকল সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে সবসময় ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
এসময় নাজমুল হাসান সবুজ বলেন, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় জামাত বিএনপির সকল প্রকার অপশক্তি ঠেকাতে আমরা রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ মাঠে সদা প্রস্তুত রয়েছি।
এসময় উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ খান রিয়াজের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, তারাব পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সোহান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল কানন, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম হাসান অপু, ছাত্রলীগ নেতা ইমু, অনিক হাসান শাওন, শামিম প্রধান, রবিন মোল্লা, শান্ত, দিপ, ইয়াসিন হোসেন আসিফ, শামীম মিয়া, সাগর মিয়া প্রমুখ।
অপরদিকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান সবুজের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা জোনায়েত হাসান মানিক, শাকিল মিয়া, বিজয়, জিতু, মারুফ, মাসুম, রানা, বিজয়, রুহুল, রাজু, নিশু প্রমুখ।

বিজনেস বাংলাদেশ / বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপি-জামাতের নৈরাজ্য ঠেকাতে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ০৭:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২