০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

মিউজিক ট্রেন্ডিংয়ের শীর্ষে গগন-সুমাইয়া

বছরখানেক আগে অনলাইনে পথশিশু সুমাইয়ার একটি গান রীতিমতো ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি এই গানের মূল শিল্পী গগন সাকিবের নজরে আসে। গগন সাকিব সুমাইয়ায়ে নিয়ে এসে একের পর এর এক গান গাওয়াতে থাকেন। সেগুলো শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। এবারই প্রথম সুমাইয়ার সঙ্গে দ্বৈত গান গাইলেন গগন সাকিব।

গানটি প্রকাশের মাত্র দুদিনের মধ্যেই মিউজিকের ট্রেন্ডিংয়ে শীর্ষস্থান দখল করে আছে। কাইন্দো না মা সুখেই আছি প্রবাসে শীর্ষক গানটির কথা লিখেছেন এলেক্স সালাম, কে নাইম এবং গগন সাকিব। সুর করেছেন গগন সাকিব। মুন্সী জুয়েলের সংগীতায়োজনে গানের ভিডিও পরিচালনা করেছেন রাজন্য রিফাত। এই গান প্রসঙ্গে গগন সাকিব বলেন, ‘অনেকদিন ধরেই সুমাইয়ার সঙ্গে ডুয়েট করার পরিকল্পনা ছিল। শেষমেষ করেই ফেললাম। এতোটা সাড়া পাবো ভাবিনি।’ গানটি গগন সাকিবের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে।

বিজনেস বাংলাদেশ / bh

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মিউজিক ট্রেন্ডিংয়ের শীর্ষে গগন-সুমাইয়া

প্রকাশিত : ০৪:০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২