টাঙ্গাইল জেলা প্রশাসকের অফিস কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুটি চেয়ার সংরক্ষিত করা হয়েছে। এই সংরক্ষিত আসনে বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধারা বসে সেবা গ্রহণ করবেন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে আসা একজন বীর মুক্তিযোদ্ধাকে সংরক্ষিত আসনে বসিয়ে সেবা প্রদানের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।
টাঙ্গাইলের ৩৮ তম জেলা প্রশাসক হিসেবে জসীম উদ্দীন হায়দার গত মঙ্গলবার টাঙ্গাইলে যোগদান করেন। বুধবার তিনি তার কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেন। বৃহস্পতিবার দেলদুয়ার উপজেলার টোকচানপুর গ্রাম থেকে বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন নামক একজন বীরমুক্তিযোদ্ধা সেবা গ্রহণের জন্য আসেন। তাকে সংরক্ষিত আসনে বসিয়ে চা পানে আপ্যায়নের মধ্য দিয়ে সেবা প্রদান করা হয়। সংরক্ষিত আসনে বসে অতিদ্রæত সময়ে সেবা পেয়ে আবুল হোসেন সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, মুক্তিযোদ্ধাদের সম্মানে যে সংরক্ষিত চেয়ারের ব্যবস্থা করা হয়েছে তাতে মুক্তিযোদ্ধারা সম্মানিতবোধ করবে।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, জীবন বাজি রেখে যুদ্ধ করে যারা দেশ স্বাধীন করেছেন তাদের সম্মানে আমার চেয়ারের পাশে একটি চেয়ার রেখেছি। একজন মুক্তিযোদ্ধা আমার পাশে বসে চা খেয়ে সেবা গ্রহণ করবেন। এর মধ্য দিয়ে আমরা তাকে সম্মান জানাবো। এছাড়াও রেমিট্যান্স যোদ্ধারা হচ্ছেন নতুন বাংলাদেশের কারিগর। রেমিট্যান্স যোদ্ধারা দেশের জন্য যেমন ত্যাগ স্বীকার করেন সেই তুলনায় তারা তেমন সেবা পান না। শ্রম ও ঘাম ঝড়া লুঙ্গি পড়া একজন রেমিট্যান্স যোদ্ধা টাঙ্গাইল জেলা প্রশাসকের পাশে বসে চা খাবে ও সেবা নিবেন এটাই তার সম্মানের।
জেলা প্রশাসক জানান, শুধু তার কার্যালয়ে নয়, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।
০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে সংরক্ষিত আসনে সেবা শুরু
-
টাঙ্গাইল প্রতিনিধি - প্রকাশিত : ০৫:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- 153
ট্যাগ :
জনপ্রিয়

























